৭ এপ্রিল ২০২৬ - ২০:৩৬
ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিমান হামলা

ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম প্ল্যান্ট এবং পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মাহশাহরের ফজর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার পর আমিরকবির পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 


ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি সিকিউরিটি গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আরাক এর অ্যালুমিনিয়াম প্ল্যান্টে হামলার পর বড় ধরনের আগুন দেখা দিয়েছে। এর আগে, মঙ্গলবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল। 

Tags

Your Comment

You are replying to: .
captcha